গাজীপুরে বিজয় দিবস উদযাপিত

গাজীপুর প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় গাজীপুরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জেলা শহরের রাজবাড়ি মাঠে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তক অর্পণ করেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন। এছাড়া, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার ড. মো: নাজমুল করিম খান, গাজীপুরের পুলিশ সুপার মো: আবুল…

Read More

গাজীপুরের টিএনজেড গ্রুপের শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

গাজীপুর প্রতিনিধি : শ্রম মন্ত্রণালয়ে বৈঠকের পর গাজীপুরের মালেকের বাড়ি এলাকা থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা। সোমবার (১১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে তারা মহাসড়ক থেকে ঘোষণা দিয়ে অবরোধ প্রত্যাহার করে নেন। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেন শ্রমিকদের অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শ্রম মন্ত্রণায়ের বৈঠকের পর…

Read More

অর্ডন্যান্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের অর্ডন্যান্স সেন্টার এন্ড স্কুলের অর্ডন্যান্স হলে আর্মি অর্ডন্যান্স কোর এর ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৪ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় সেনাবাহিনী প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত অর্ডন্যান্স কোরের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং এ কোরের…

Read More

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহত

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যান চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৫ যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের কালীগঞ্জের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। কালীগঞ্জ থানার ওসি মো: আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন…

Read More

গাজীপুরের প্রথম নারী ডিসি নাফিসা আরেফীন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) হিসাবে নিয়োগ পেয়েছেন নাফিসা আরেফীন। তিনি কৃষি মন্ত্রণালয়ে উপ-সচিব হিসাবে দায়িত্বরত ছিলেন। সোমবার (৯ সেপ্টেম্বর) ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই প্রজ্ঞাপনে রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুরের ডিসি করা হয়েছে নাফিসা আরেফীনকে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিসিএস ২৪ ব্যাচের কর্মকর্তা নাফিসা…

Read More

গাজীপুরের নতুন পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মো: আবুল কালাম আযাদ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের বক্তব্য শুনেন এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন। পুলিশ সুপার বলেন, জনবান্ধব পুলিশিং সেবা করতে চান তিনি।…

Read More

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরতদের থেকে উপাচার্য নিয়োগের দাবি

গাজীপুর প্রতিনিধি : শিক্ষার গুণগত মানোন্নয়ন ও জবাবদিহি নিশ্চিতকরণে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসনে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকগণের মধ্যে থেকে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার পদে নিয়োগদানের দাবিতে মানববন্ধন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। বুধবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের উদ্যোগে একাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রসায়ন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. ফকির রফিকুল আলম, ইতিহাস বিভাগের অধ্যাপক…

Read More

টঙ্গীতে গণপিটুনিতে দুই যুবক নিহত

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে দুই যুবক গণপিটুনিতে নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই দুই যুবকের পরিচয় জানা যায়নি। তবে তাদের বয়স আনুমানিক ৩৫ বছর। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাত দুই যুবক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকার একটি ফিলিং…

Read More

১৫ আগস্ট এর সাধারণ ছুটি বাতিল

ডেস্ট রিপোর্ট : উপদেষ্টা পরিষদের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঘোষিত ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করার বিষয়ে ঐকমত্য হওয়ায়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তক্রমে সরকার জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঘোষিত ১৫ আগস্ট এর সাধারণ ছুটি এতদ্বারা বাতিল করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

Read More

জাতীয় স্মৃতিসৌধে ও শহীদ মিনারে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার : অন্তর্র্বতীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বুধবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। উপদেষ্টা বীর শহিদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা ভাষা…

Read More

সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ খায়রুল ইসলাম

বিডি ওয়ার্ল ২৪ ডট কম (bdworld24.com)