গাজীপুরের টিএনজেড গ্রুপের শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

গাজীপুর প্রতিনিধি : শ্রম মন্ত্রণালয়ে বৈঠকের পর গাজীপুরের মালেকের বাড়ি এলাকা থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা। সোমবার (১১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে তারা মহাসড়ক থেকে ঘোষণা দিয়ে অবরোধ প্রত্যাহার করে নেন।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেন শ্রমিকদের অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শ্রম মন্ত্রণায়ের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী রবিবারের মধ্যে এক মাসের বেতন পরিশোধ করা হবে। বাকি বকেয়া নভেম্বরের ২৮ তারিখের মধ্যে পরিশোধ করা হবে। এমন সিদ্ধান্ত নেওয়ার পর শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক।

গাজীপুরের মোগরখাল এলাকায় অবস্থিত টি এন জেড গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গত শনিবার সকাল ৯টা থেকে অবরোধ করে আসছিলেন।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ খায়রুল ইসলাম

বিডি ওয়ার্ল ২৪ ডট কম (bdworld24.com)