গাজীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

বুধবার সকালে গাজীপুরের জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান আত্মত্যাগী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো: শওকত হোসেন সরকার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো: ইসরাইল হাওলাদার, গাজীপুরের পুলিশ সুপার মো: শরিফ উদ্দীন, শিল্প পুলিশ-২ গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন। পরে পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও দিবসের তাৎপর্য বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাজীপুরের জেলা প্রশাসক মো: নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো: মজিবুর রহমান, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো: তাহেরুল হক চৌহান, জেলা পুলিশ সুপার মো: শরিফ উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহিদদের অবিস্মরণীয় অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ খায়রুল ইসলাম

বিডি ওয়ার্ল ২৪ ডট কম (bdworld24.com)