গাজীপুরে কেন্দ্রীয় কৃষক দলের ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে গাজীপুরে কেন্দ্রীয় কৃষক দলের উদ্যোগে দেশব্যাপী একযোগে ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তায় গাজীপুর মহানগর কৃষকদল আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বাধন করেন। গাজীপুর মহানগর কৃষকদলের আহবায়ক আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো: শওকত হোসেন সরকার, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ইব্রাহিম, বিএনপি নেতা আহমদ আলী রুশদী, হান্নান মিয়া হান্নু, সুরুজ আহমেদ, মো: মনিরুল ইসলাম মনির, কৃষকদলের মহানগরের সদস্য সচিব খান জাহিদুল ইসলাম ও বদিউজ্জামান বাবুল প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ খায়রুল ইসলাম

বিডি ওয়ার্ল ২৪ ডট কম (bdworld24.com)