এমন উন্নয়ন চাই যা মানুষের জীবনকে স্পর্শ করে : ডিসি গাজীপুর
গাজীপুর প্রতিনিধি : রাষ্ট্রের প্রতিটি উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুফল যেন সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়, তা নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গৃহীত অগ্রাধিকারমূলক কর্মসূচিগুলোর…
