গাজীপুরে ৫ আসনে প্রার্থী ৫৩ জন

গাজীপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে গাজীপুরের ৫টি আসনে ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রিটার্নিং অফিসার কার্যালয় থেকে সোমবার এ তথ্য জানা গেছে। গাজীপুর ১ : এ আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ০১. মো: মজিবুর রহমান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) ০২. মো: শাহ আলম…

Read More

১৮ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার : দীর্ঘ ১৮ বছর পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও বাবা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে আসেন তারেক রহমান। বাবার কবরের সামনে দাঁড়িয়ে দু’হাত তুলে আল্লাহ-তায়ালার দরবারে মোনাজাত করেন তারেক রহমান।…

Read More

তারেক রহমানের বক্তব্যের পূর্ণবিবরণী

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার বিকেলে পূর্বাচলে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) দেশবাসীর উদ্ধেশ্যে দেওয়া কৃতজ্ঞতা বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখানে তার বক্তব্যের পূর্ণবিবরণী দেয়া হলো- বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় বাংলাদেশ, উপস্থিত প্রিয় মুরুব্বি বর্গ, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যারা…

Read More

সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় সকল উদ্যোগ নেবে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সাংবাদিকদের পেশাগত ও সামাজিক কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইন ও বিধিমালা প্রণয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। সোমবার রাজধানীর সার্কিট হাউজ রোডে তথ্য ভবনের সম্মেলন…

Read More

বারি’তে মহান বিজয় দিবস উদযাপিত

গাজীপুর প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) মঙ্গলবার মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এ নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি পালন উপলক্ষে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও গার্ড অব অনার প্রদান এবং বিশেষ মোনাজাত এবং…

Read More

জিসিসির নাগরিক সেবা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের নাগরিক সেবা সংক্রান্ত বিষয় নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সিটি করপোরেশন ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান। সভায় সিটি কর্পোরেশনের সচিব মো: আমিন আল পারভেজ, প্রধান সম্পত্তি কর্মকর্তা তানিমা আফ্রাদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা…

Read More

মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারেক রহমান

ডেস্ক নিউজ : মায়ের অবস্থা সংকটাপন্ন জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুক পোস্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান দেশবাসীর কাছে দোয়া চান। শনিবার সকাল পৌনে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া পোস্টে এসব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া…

Read More

গাজীপুরের নতুন এসপি মো: শরিফ উদ্দীন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো: শরিফ উদ্দীন। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মাহবুবুর রহমান। একই প্রজ্ঞাপনে গাজীপুরের বর্তমান পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেককে বদলি করে জামালপুর জেলার পুলিশ সুপার হিসেবে…

Read More

রাজেন্দ্রপুর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে যথাযথ মর্যাদায় মনোমুগ্ধকর সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুক্রবার সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধাসহ সকল গণ্যমান্য অতিথিদেরকে অভ্যর্থনা জানান বিওএফ কমান্ড্যান্ট মেজর জেনারেল সৈয়দ সাব্বির আহমেদ। প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত ভাষণে মুক্তিযুদ্ধে রাজেন্দ্রপুর অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ আবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি…

Read More

গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনের যোগদান

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ আলম হোসেন আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার সন্ধ্যার পর গাজীপুর সার্কিট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়ার নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন। তিনি এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন…

Read More

সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ খায়রুল ইসলাম

বিডি ওয়ার্ল ২৪ ডট কম (bdworld24.com)