গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে জরিমানা

গাজীপুর প্রতিনিধি : অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকায় সোয়েটার লাইন বিডি লি: নামে একটি পোশাক কারখানায় দেড় লাখ টাকা জরিমানা ও একজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রভাকর রায় এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ফিরোজ আহম্মেদ।

গাজীপুর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক মো: মোস্তফা মাহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাওজোড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় সোয়েটার লাইন বিডি লিমিটেড কারখানায় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে মালিক পক্ষের ফিরোজ আহম্মেদকে এক বছরের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাস কারাদণ্ড দেওয়া হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মো: রাব্বানী ইসলাম, সহকারী প্রকৌশলী হাসান আল ফয়সালসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ খায়রুল ইসলাম

বিডি ওয়ার্ল ২৪ ডট কম (bdworld24.com)