গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. তামান্না তাসনীমের বদলিজনিত বিদায় উপলক্ষে তাকে সংবর্ধনা দিয়েছে কাপাসিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
রবিবার (৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউএনও ডা. তামান্না তাসনীম দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও জনবান্ধব প্রশাসনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধারা ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভকামনা জানিয়ে বিদায়ী ইউএনওকে সংবর্ধনা প্রদান করেন।
বিদায়ী বক্তব্যে ডা. তামান্না তাসনীম কাপাসিয়ার মানুষের ভালোবাসা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কাপাসিয়ায় কর্মরত অবস্থায় সকলের আন্তরিক সহযোগিতা পেয়েছেন, যা তিনি সবসময় স্মরণ রাখবেন।
