গাজীপুরে পোশাক শ্রমিকদের জন্য ন্যায্যমূল্যে চাল বিক্রি শুরু
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের পোশাক শ্রমিকদের মাঝে স্বল্পমূল্যে চাল বিক্রি কার্যক্রম শুরু করেছে খাদ্য অধিদপ্তর। কর্মসূচির প্রথম দিনে সিটি করপোরেশনের টঙ্গী শিল্পাঞ্চলে এর উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। শুক্রবার দুপুরে এ উপলক্ষ্যে টঙ্গীর পাগাড় এলাকায় নোমান গ্রুপের হলরুমে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম…
