গাজীপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শিরোপা জিতেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। শুক্রবার (১০ জুলাই) বিকেলে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত এক রুদ্ধশ্বাস ফাইনালে মানিকগঞ্জের ‘একরাম স্মৃতি ফুটবল একাডেমিকে’ টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। এর আগে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হয়েছিল। গাজীপুর জেলা…
