গাজীপুরে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
গাজীপুর প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গাজীপুর জেলার ৫টি সংসদীয় আসনে মোট ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্তের কথা জানান। জেলার ৫টি আসনে ৫৩ জন…
