বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো. সাহাবুদ্দিন

(ছবি : পিআইডি) বাসস : বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ মো. সাহাবুদ্দিন আজ সকালে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। সকাল ১১টায় রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা,…

Read More

প্রায় ১৯ হাজার ৫৯৮ কোটি টাকা ব্যয়ে ১২টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক

ডেস্ক নিউজ : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ১৯ হাজার ৫৯৮ কোটি ৮৪ লাখ টাকা ব্যয় সংবলিত ১২টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৬ হাজার ২৬০ কোটি ৭২ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ১৩ হাজার ২০৩ কোটি ৬৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৩৪ কোটি ৪৬ লাখ টাকা। প্রধানমন্ত্রী এবং একনেক-এর…

Read More

মার্চ মাসে সারাদেশে ৩৮৭টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪১৫ জন

ডেস্ক রিপোর্ট : মার্চ মাসে সারাদেশে ৩৮৭টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪১৫ জন এবং আহত হয়েছে ৬৮৮ জন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ বিভাগীয় অফিসসমূহের মাধ্যমে সারাদেশ থেকে সড়ক দুর্ঘটনার এ তথ্য সংগ্রহ করে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। বিআরটিএ-র তথ্য অনুযায়ী…

Read More

পাকিস্তান এখন বাংলাদেশ হতে চায়, আর দেশে স্বাধীনতা বিরোধীরা বলে পাকিস্তানই ভালো ছিল : কৃষিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, পাকিস্তানের বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ, বড় বড় নেতারা বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে, তারা এখন বাংলাদেশ হতে চায়। আর বাংলাদেশে বিএনপি, স্বাধীনতা বিরোধী শক্তি, কিছু বুদ্ধিজীবী ও কিছু মিডিয়া বলে পাকিস্তানই ভালো ছিল, স্বাধীন বাংলাদেশ করে লাভ হয় নাই। এরা দেশের শত্রু, পাকিস্তানের দালাল।…

Read More

সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ খায়রুল ইসলাম

বিডি ওয়ার্ল ২৪ ডট কম (bdworld24.com)