গাজীপুর প্রতিনিধি : গাজীপুর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির আহবানে গাজীপুরে জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। এসময় স্কুল কলেজের শিক্ষার্থী ও ক্রিকেটারদের ক্রীড়া সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
রবিবার বিকেলে শহরের পিটিআই অডিটোরিয়ামে গাজীপুরের ভবিষ্যত ক্রীড়া কেমন হবে এই ব্যানারে আয়োজিত সেমিনারে অতিথি হিসাবে আসেন তামিম ইকবাল।
সেমিনারে গাজীপুরের ক্রীড়াপ্রেমীরা ক্রিকেট, ফুটবলসহ সকল খেলার দূরাবস্থা তুলে ধরেন। কোথায় কোথায় সেগুলো সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি কিভাবে খেলাধূলাকে আরও সম্মৃদ্ধ করা যায় সেগুলো তুলে ধরেন। পরে সেগুলোর উত্তর দেন তামিম ইকবাল। এসময় তামিম ইকবাল সমস্যাগুলো সমাধানের জন্য ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল করিম রনিকে অনুরোধ করেন।
এসময় এম মঞ্জুরুল করিম রনি বলেন, আমাদের গাজীপুর ক্রীড়া ক্ষেত্রে অনেকটা অবহেলিত। প্রতিভাবান খেলোয়াড় থাকা স্বত্বেও জাতীয় দল বা ভালো লীগে খেলতে পারে না। এজন্য তাদের সমস্যার কথা শোনার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য তামিমকে নিয়ে আসা হয়েছে। আমি যদি আপনাদের সেবা করার সুযোগ পাই, খেলার মাঠ, স্কুলে স্কুলে ক্লাব ও নিয়মিত লীগ খেলার সুযোগ করে দিব।
এসময় ক্রিকেটার তামিম ইকবাল বলেন, রনি ভাই এর সঙ্গে ২০১৩ সাল থেকে পরিচয়। তিনি একই সঙ্গে ভাই ও বন্ধু। আমি তার অনেক দুঃখ ও সুখের সময়ের সঙ্গী। রনি ভাই একজন ক্রীড়াপ্রেমী মানুষ। তিনি একসময় ঢাকায় লীগ চালিয়েছেন, তার টিমে জাতীয় দলের অনেক প্লেয়ার খেলেছেন। একদিন তিনি বললেন, গাজীপুর ক্রীড়ার খুবই দূরাবস্থা। এজন্যই আজ আপনাদের মাঝে আসা। আমি আশাবাদী আজ খেলাধুলা নিয়ে আপনাদের যেসকল চাহিদা ও অতৃপ্তির কথা জানালেন রনি ভাই এগুলো পূরণ করে দিবেন।
