গাজীপুরে নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর

গাজীপুর প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আমরা বহু নির্বাচনে বহুলোকের বিভিন্ন উন্নয়নের ফুলঝুড়ির কথা শুনেছি। নতুনভাবে শুনে আমরা আর ধোঁকায় পড়ে আমাদের দেশকে ধ্বংস করতে পারি না। দেশের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য মানবতার কল্যানের জন্য, মানুষের কল্যাণের জন্য যদি পরিবর্তন করতেই হয় তাহলে তিনি হাত পাখা মার্কা প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানিয়েছেন। আজকে যারা দেশকে ভালোবাসে তারা ইসলামী আন্দোলনের পক্ষে তারা কাজ করা শুরু করেছে। যারা মানবতার মুক্তি চায়, দূর্নীতিমুক্ত দেশ চায়, তারা হাতপাখা মার্কার পক্ষে কাজ করা শুরু করেছে। আমি আজকে আপনাদের কাছে এসেছি হাতপাখা প্রতীতে ভোট দেয়ার অনুরোধ করার জন্য।

এতে সভাপতিত্ব করেন গাজীপুর-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী মাওলানা জি.এম. রুহুল আমীন। এসময় প্রধান অতিথি গাজীপুর-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী মাওলানা জি.এম. রুহুল আমীন ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আলমগীর হোসাইনের
হাতে হাতপাখা তুলে দিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর বিকেলে গাজীপুর শহরের শিববাড়ী মোড় এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত গাজীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা এম এ হানিফ সরকারের এবং কালীগঞ্জের জামালপুর হাই স্কুল ময়দানে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমানের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসব অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহযোগী সংগঠন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, গাজীপুর-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী মাওলানা জি.এম. রুহুল আমীন, গাজীপুর-৩ আসনের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আলমগীর হোসাইন, সংগঠনটির গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মাজেদ, সংগঠনটির গাজীপুর মহানগর শাখার সভাপতি মুহাম্মদ ফাইজ উদ্দিন, গাজীপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক মুফতি হোসাইন আহমদ প্রমুখ।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ খায়রুল ইসলাম

বিডি ওয়ার্ল ২৪ ডট কম (bdworld24.com)