বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই

স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তিকাল করেন। বিএনপি মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে। ‘দেশনেত্রী’, ‘আপসহীন’ উপাধিতে ভূষিত খালেদা জিয়া চিরবিদায় নিলেন তাঁর প্রিয় দেশবাসীর কাছ থেকে।…

Read More

গাজীপুরে ৫ আসনে প্রার্থী ৫৩ জন

গাজীপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে গাজীপুরের ৫টি আসনে ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রিটার্নিং অফিসার কার্যালয় থেকে সোমবার এ তথ্য জানা গেছে। গাজীপুর ১ : এ আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ০১. মো: মজিবুর রহমান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) ০২. মো: শাহ আলম…

Read More

গাজীপুর ৩ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর জেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সংসদ সদস্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল শুরু করেছেন। সোমবার উৎসবমুখর পরিবেশে তারা মনোনয়নপত্র জমা দেন। বিকেলে শ্রীপুর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তার…

Read More

১৮ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার : দীর্ঘ ১৮ বছর পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও বাবা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে আসেন তারেক রহমান। বাবার কবরের সামনে দাঁড়িয়ে দু’হাত তুলে আল্লাহ-তায়ালার দরবারে মোনাজাত করেন তারেক রহমান।…

Read More

তারেক রহমানের বক্তব্যের পূর্ণবিবরণী

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার বিকেলে পূর্বাচলে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) দেশবাসীর উদ্ধেশ্যে দেওয়া কৃতজ্ঞতা বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখানে তার বক্তব্যের পূর্ণবিবরণী দেয়া হলো- বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় বাংলাদেশ, উপস্থিত প্রিয় মুরুব্বি বর্গ, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যারা…

Read More

সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় সকল উদ্যোগ নেবে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সাংবাদিকদের পেশাগত ও সামাজিক কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইন ও বিধিমালা প্রণয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। সোমবার রাজধানীর সার্কিট হাউজ রোডে তথ্য ভবনের সম্মেলন…

Read More

বারি’তে মহান বিজয় দিবস উদযাপিত

গাজীপুর প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) মঙ্গলবার মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এ নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি পালন উপলক্ষে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও গার্ড অব অনার প্রদান এবং বিশেষ মোনাজাত এবং…

Read More

শ্রমিককে দেখতে গাজীপুরে মালয়েশিয়ান ব্যবসায়ী দম্পতি

গাজীপুর প্রতিনিধি : মালয়েশিয়া থেকে শুধু একজন শ্রমিকের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশে ছুটে এলেন ব্যবসায়ী মুজ্জাফফার শাহ বিন আব্দ রহমান ও তাঁর স্ত্রী নোরলিজা মোহদ নোর। গল্পটি যেন রূপকথার মতো-একজন বাংলাদেশি শ্রমিকের প্রতি অসীম ভালোবাসা, আস্থা এবং মানবিকতার বন্ধনে আবদ্ধ হয়ে একজন বিদেশি মালিক পুরো পথ পাড়ি দিয়ে শনিবার দুপুরে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের…

Read More

জিসিসির নাগরিক সেবা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের নাগরিক সেবা সংক্রান্ত বিষয় নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সিটি করপোরেশন ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান। সভায় সিটি কর্পোরেশনের সচিব মো: আমিন আল পারভেজ, প্রধান সম্পত্তি কর্মকর্তা তানিমা আফ্রাদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা…

Read More

খালেদা জিয়ার আরোগ্য কামনা করে গাজীপুরে গণ দোয়া

গাজীপুর প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে গণ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ি ময়দানে এ গণ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে গাজীপুর মহানগর বিএনপি। দুপুর থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা রাজবাড়ি ময়দানে এসে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে বিকাল তিনটার মধ্যে পুরো রাজবাড়ি ময়দান…

Read More

সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ খায়রুল ইসলাম

বিডি ওয়ার্ল ২৪ ডট কম (bdworld24.com)